শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

ডিএসসিসি দেশের সেরা সিটিতে পরিণত হবে : আবদুস সালাম

ডিএসসিসি দেশের সেরা সিটিতে পরিণত হবে : আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে আগামী দুই বছরের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দেশের সেরা সিটিতে পরিণত হবে।

পরিচ্ছন্ন, আধুনিক ও সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। 

গতকাল (বৃহস্পতিবার) রাতে রাজধানীর রমনা রেস্টুরেন্টে ডিএসসিসির ইন্সপেক্টর অ্যাসোসিয়েশন কমিটির বিদায়ী সংবর্ধনা ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, সংগঠনের মূল উদ্দেশ্য হলো সবাইকে সুখে-দুঃখে একত্রিত রাখা। সিটি কর্পোরেশন ভালো থাকলে কর্মচারীরাও ভালো থাকবে। তাই প্রতিষ্ঠানকে ভালো রাখতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। একসাথে থাকাটা ভালো, তবে কোনো অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এক হওয়া ঠিক নয়। নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, নগরবাসীকে পরিচ্ছন্ন নগর উপহার দিতে পারলে জনগণ সন্তুষ্ট হবে। আর নগর অপরিচ্ছন্ন থাকলে তার দায়ও সংশ্লিষ্টদের নিতে হবে। পরিচ্ছন্নতা কর্মীদের কষ্ট ও অনেক পরিশ্রম আছে। সীমাবদ্ধতার মধ্যেও তারা নগর পরিষ্কার রাখার চেষ্টা করছেন। তবে দায়িত্ব নেওয়ার পর দায়িত্ব আরও বেড়ে যায়। কোনো ব্যর্থতা হলে সংগঠনের সভাপতি ও সেক্রেটারিকেও জবাবদিহির মধ্যে আসতে হবে।

আবদুস সালাম বলেন, সিটি কর্পোরেশন একা কখনও সফল হতে পারবে না। জনগণকে সচেতন হতে হবে। মানুষ যদি রাস্তায় ময়লা ফেলে, তাহলে শুধু সিটি কর্পোরেশনের পক্ষে নগর পরিষ্কার রাখা সম্ভব নয়।পৃথিবীর অন্যতম অপরিচ্ছন্ন শহর হিসেবে ঢাকার নাম আসা দেশের জন্য গৌরবের নয়, বরং লজ্জার বিষয়। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সিটি কর্পোরেশন একটি বড় পরিবার। এখানে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে। নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়েই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯