বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

ঢামেকে দালালবিরোধী অভিযানে নারীসহ আটক ৪৫

ঢামেকে দালালবিরোধী অভিযানে নারীসহ আটক ৪৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালালসহ ৪৫ জনকে আটক করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে হাসপাতালটির ২ নম্বর ভবনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এনএসআই ও শাহবাগ থানা পুলিশ। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের যাচাই বাছাই করে বিভিন্ন মেয়াদে শাস্তি দেন। আটককৃতদের মধ্যে ৫ জন নারী রয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, ঢাকা মেডিকেলে দালালচক্র বহুদিন ধরে সেখানকার রোগীদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল। নানান কৌশলে তাদেরকে ভাগিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নেয়ার পাশাপাশি তাদের টাকা-পয়সা হাতিয়ে নিতো।

তিনি জানান, তাদেরকে আটকের পর শাহবাগ থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে তাদেরকে রমনা বিভাগের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হবে। সেখানে যাচাই-বাছাই শেষে তাদের শাস্তি নির্ধারণ করবেন ম্যাজিস্ট্রেট।

মো. মাসুদ আলম জানান, আটক ৪৫ জনের মধ্যে ১৯ জন রয়েছেন বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। তাদের হাসপাতাল ভিজিটের নির্দিষ্ট সময় রয়েছে। সেটি সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টার পর। কিন্তু আজ সোমবার তারা সেই সময়ের আগেই হাসপাতালে ঢুকেছিল। সেজন্য তাদেরকেও আটক করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের বিষয়েও সিদ্ধান্ত নেবেন।

এসব ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের আটকের খবর শুনে শাহবাগ থানার সামনে জড়ো হন তাদের শতাধিক সহকর্মী ও কোম্পানির কর্মকর্তারা। সহকর্মীদের ছাড়ানোর জন্য তারা তদবির করতে থাকেন।

ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, হাসপাতাল ভিজিটে আমাদের সপ্তাহে সোম ও বৃহস্পতিবার নিয়ম করে দেয়া হয়েছে। আজ সোমবারের ভিজিটেই ছিলেন আমাদের রিপ্রেজেন্টেটিভ। সেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে। এটির প্রতিবাদ করছি আমরা।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯