শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

শিক্ষা বার্তা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু ১০ জুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু ১০ জুন

দেশর ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ৭টি ক্যাম্পাসে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১০ জুন দুপুর ১২টা থেকে ২০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

রোরবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে ভর্তি নেওয়া হবে। কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) মো. শহীদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। পেমেন্টসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি-সংক্রান্ত যোগ্যতা, আসনসংখ্যা ও অন্যান্য বিস্তারিত তথ্য ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে। ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আগামী ৫ জুলাই থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের আসন বিন্যাস ৮ জুলাই থেকে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

শিক্ষা বার্তা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ...

২০২৬-০৭-১৪ ২৩:১৯

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা বার্তা

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বল...

২০২৬-০৭-১৪ ১৮:০৫

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

শিক্ষা বার্তা

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও পূর্বনির্ধারিত সূচি অ...

২০২৬-০৭-১৩ ২২:২২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা বার্তা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও...

২০২৬-০৭-১২ ২২:৩১

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা বার্তা

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে...

২০২৬-০৭-১২ ২২:৩০

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা বার্তা

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পেয়েও যোগদান করতে পারেননি। এ...

২০২৬-০৭-১২ ২০:১৯