শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

দাগনভূঞায় ঘর পোড়ানোর মামলায় ছাত্রদল সভাপতিসহ ৩ নেতা কারাগারে

দাগনভূঞায় ঘর পোড়ানোর মামলায় ছাত্রদল সভাপতিসহ ৩ নেতা কারাগারে

ফেনী দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মাসুমসহ ৩জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। একটি মামলায় আদালতে জামিন নিতে গেলে তাদের আবেদন না মঞ্জুর করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে দাগনভূঞা পৌরসভার জগৎপুর গ্রামে কাশেম কমিশনারের বাড়ীর সামনে আবদুল গফুরের ছেলে রিয়াজ উদ্দিনসহ কয়েকজন পুকুর ঘাটে বসা ছিল। ওইসময় তাদের উপর মাসুম ও তার সহযোগীরা হামলা করলে এতে তারা কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় ১৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার (০৫ মে) ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন মাসুম, ইমাম হোসেন মিল্টন ও মামুন। আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দেন।

মাসুমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন দিবাগত রাতে জগৎপুর গ্রামের সুলতান মিঞার পরিবার তাদের জমি থেকে মাটি কেটে পুকুর ভরাট করছিল। রাত ১টার দিকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার হওয়া কাজী জামশেদুল আলম ফটিকের নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল মাটি কাটতে টাকা দিতে হবে বলে তাদের জানায়। একপর্যয়ে মাসুম ও তার সাথে থাকা লোকদের উপর হামলার চেষ্টা করে। তখন তাদের চিৎকারে এলাকাবাসী বের হয়ে বহিরাগত সন্ত্রাসীদের ধাওয়া দেয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়। এ ঘটনার জেরে রাত ৩টার দিকে মাসুমের বসতঘরে অগ্নিসংযোগ করে।

এ অগ্নিসংযোগের ঘটনায় দাগনভূঞা থানায় মামলা করেন মাসুম। অগ্নিসংযোগের ঘটনা ধামাচাপা দিতে মাসুমদের নামে পাল্টা মামলা দেয়া হয়।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯