বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি

চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনায় নিন্দা জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), চট্টগ্রাম বিভাগ। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে দেশের সব আইএসপি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স এসব দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামের ডিডিএন কার্যালয়ে চাঁদার দাবিকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি কোনো একক প্রতিষ্ঠানের সমস্যা নয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইএসপি মালিক ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, টেলিফোনে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, চাপ প্রয়োগ এবং দাবি পূরণ না হলে হামলা ও হয়রানির ঘটনা বাড়ছে। এতে পুরো আইএসপি খাত গভীর নিরাপত্তা সংকটে পড়েছে।

আইএসপিএবি বলছে, বর্তমানে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্প-কারখানা, ব্যাংকিং, ই-কমার্স, সরকারি ও বেসরকারি প্রশাসনিক কার্যক্রমসহ নাগরিক সেবার অন্যতম ভিত্তি হলো ইন্টারনেট। আইএসপি প্রতিষ্ঠানগুলো নিরাপদ পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে না পারলে শুধু একটি খাত নয়, দেশের সামগ্রিক ডিজিটাল অবকাঠামো ও অর্থনৈতিক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংগঠনটি সরকারের প্রতি চারটি দাবি জানায়। এগুলো হলো— ডিডিএন কার্যালয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, দেশের সব আইএসপি প্রতিষ্ঠান ও তাদের কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা, আইএসপি খাতে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভাঙচুর ও হয়রানির প্রতিটি ঘটনার গুরুত্বের সঙ্গে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে আইএসপি শিল্পের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবে বলে তারা আশা করছে।

আইএসপিএবি সতর্ক করে বলেছে, নিরাপত্তাহীনতা অব্যাহত থাকলে এবং আইএসপি প্রতিষ্ঠানগুলোর নিরাপদ পরিবেশ নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে দেশের ইন্টারনেট সেবা সচল রাখা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে জনস্বার্থের বিষয়টি বিবেচনায় রেখেও আইএসপি খাতকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রা, স্মার্ট অবকাঠামো নির্মাণ এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আইএসপি শিল্পের নিরাপত্তা ও সুরক্ষাকে সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে সোমবার দুপুরে নগরীর এক্সেস রোড এলাকায় ডিডিএনের কার্যালয়ে হামলা চালায় ১৫ থেকে ২০ জনের সন্ত্রাসী বাহিনী। লুট করে নিয়ে যাওয়া হয় ৩৫ লাখ টাকা। এই ঘটনায় সম্পৃক্ততায় উঠে এসেছে শিবির ক্যাডার সাজ্জাদ বাহিনীর নাম।

এর আগে ডেভিড ইমন পরিচয়ে মুঠোফোনে ডিডিএনের সত্ত্বাধিকারীকে হুমকি ও ২ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। ইমন সাজ্জাদ বাহিনীর শীর্ষ সন্ত্রাসী। তার নামে অন্তত ৬টি হত্যা মামলা রয়েছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯