বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

চমেক এলাকায় এনসিপি নেতাকর্মী ও অ্যাম্বুলেন্স চালকদের হাতাহাতি, আহত ২

চমেক এলাকায় এনসিপি নেতাকর্মী ও অ্যাম্বুলেন্স চালকদের হাতাহাতি, আহত ২

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে অ্যাম্বুলেন্স চালকদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনসিপির দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

রোববার (৭ জুন) বিকেলে চমেক হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আজগর আলী আশিক ও শাহাদাত। তারা দুজনই এনসিপির কর্মী বলে জানা গেছে।

জানা গেছে, সকালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়৷ পরে হাতাহাতির ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্স চালকদের দাবি, এনসিপি নেতাকর্মীরা তাদের সঙ্গে বৈঠক করার জন্য বলে আসছে। বৈঠক না করায় তারা ঝামেলা তৈরি করছে।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম নগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন বলেন, সকালে নোয়াখালীর সোনাইমুড়ীতে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে ১২ হাজার টাকা দাবি করা হয়। পরে অন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা করলে চমেক এলাকার অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেট বাধা দেয়। এ বিষয়ে প্রতিবাদ জানালে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। পরে ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলন করতে গেলে সেখানেও বাধা দেওয়া হয় এবং হামলার ঘটনা ঘটে। এতে আমাদের দুই কর্মী আহত হন।

আরিফ মঈনুদ্দিন আরও বলেন, চমেক হাসপাতাল থেকে রোগী বা মরদেহ পরিবহনের ক্ষেত্রে একটি সিন্ডিকেট কাজ করছে। তাদের বাইরে অন্য কোনো অ্যাম্বুলেন্স ব্যবহার করতে গেলে বাধার মুখে পড়তে হয়।

বাইরের অ্যাম্বুলেন্স চালকদেরও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, রোগী ও স্বজনদের স্বার্থে এ সিন্ডিকেট ভেঙে দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়ায় উন্মুক্ত প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন, যাতে সেবাগ্রহীতারা দরদাম করে সাশ্রয়ী মূল্যে সেবা নিতে পারেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা দুপক্ষকে দুদিকে সরিয়ে দিয়েছি। পরে এনসিপির নেতাকর্মীরা নিরাপদে সংবাদ সম্মেলন করেছে৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯