বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ

ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ

শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগে সাংবাদিকদের এ কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আজকে হয়েছে আমি প্রথমেই ছাত্রদলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি। কিন্তু সেই সাথে আমাদের যে সহযোদ্ধা চারজন ভাই রয়েছে যারা আহত হয়েছে তাদের নিকট বিনীত অনুরোধ, তারা যেন এভাবে ইচ্ছাকৃতভাবে একটা মব হতে পারে সে ধরনের পরিস্থিতি তৈরি না করে।

তিনি আরও বলেন, স্ট্যাটাস দিয়ে তারা শাহবাগ থানায় পাঁচজন এসেছে। আপনাদের স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু সবাইকে নিয়েই আসতেন। কারণ আপনাদের অন্যান্য যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হচ্ছে। কিন্তু তারা আমাদের সাথে কোনো কথা না বলে সরাসরি শাহবাগ থানায় এসেছে।

রাকিব বলেন, স্বাভাবিকভাবেই ছাত্রদলের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এ ধরনের ফটোকার্ড দেখে। আমরা তো ধৈর্য ধরতে ধরতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনারা দেখেন, ছাত্র সমাজ এবং বাংলাদেশের জনগণকে বিচার দিচ্ছি দেখুন যে কি ধরনের নোংরা এই প্রোপাগান্ডা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯