শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

নিগূঢ় বার্তা

বয়স ১৮ পেরোলেও নেওয়া জরুরি এই ৫ টিকা, কারণ জানাল হু

বয়স ১৮ পেরোলেও নেওয়া জরুরি এই ৫ টিকা, কারণ জানাল হু

টিকা শুধু শৈশবেই নিতে হয়, এ ধারণা ভুল। বর্তমান পরিস্থিতিতে যে ভাবে সংক্রামক রোগ বেড়ে চলেছে, তাতে বয়ঃসন্ধিকাল পার হওয়ার পরও কিছু টিকা নেওয়া প্রয়োজন। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। দূষণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা ধরনের অসুখ-বিসুখ, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও দিন দিন কমে যাচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রয়োজন সঠিক প্রতিষেধক, যা শরীরকে ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগ থেকে বাঁচতে সহায়তা করে। অনেকেরই মাথায় আসতে পারে, ছোটবেলাতে তো নিয়ম করে টিকা ঠিকই নেওয়া হয়েছে, তাহলে এখন আর কী প্রয়োজন?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাচ্ছে, প্রতিষেধকের ক্ষমতা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। বর্তমানে যে হারে সংক্রামক রোগ বাড়তে শুরু করেছে, তাতে শুধু ছোটদের নয়, প্রাপ্তবয়স্কদেরও টিকা নেওয়া জরুরি হয়ে পড়েছে। ১৮ বছর বয়স পার হওয়ার পরও কিছু টিকা নেওয়া প্রয়োজন। তার মধ্যে নিচের ৫টি অতি প্রয়োজনীয়।

১. টিড্যাপ : টিটেনাস, ডিপথেরিয়া এবং পারটুসিস বা হুপিং কাশির সংক্রমণ প্রতিরোধে প্রতি ১০ বছর ব্যবধানে টিড্যাপ টিকা ও তার বুস্টার ডোজ নেওয়া দরকার।

২. এইচপিভি টিকা : হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা জরায়ুমুখের ক্যানসার ছাড়াও, আরও কয়েক রকম ক্যানসার প্রতিরোধ করতে পারে। ১৮ বছর বয়সের পর থেকে ২৬ বছর বয়স পর্যন্ত মহিলা ও পুরুষ, উভয়েরই এই টিকা নেওয়া উচিত।

৩. হেপাটাইটিস-বি : লিভারের ক্যানসার এবং লিভার সিরোসিস প্রতিরোধে এই টিকা অত্যন্ত জরুরি। ছোটবেলায় এই টিকা নেওয়া থাকলেও ১৮ বছর বয়সের পরেও এই টিকা আবার নেওয়া উচিত।

৪. নিউমোকক্কাল টিকা : নিউমোনিয়া এবং মেনিনজাইটিস থেকে বাঁচতে ৬৫ বছর বয়সের পর এই টিকা নিতে হয়। তবে ফুসফুসের সমস্যা, হাঁপানি ও সিওপিডি অথবা ডায়াবেটিস থাকলে ১৮ বছর বয়সের পরেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই টিকা নিতে হবে।

৫. টাইফয়েডের টিকা : টাইফয়েডের প্রকোপ দিন দিন বাড়ছে। কমবয়সিরা আক্রান্ত হচ্ছে বেশি। ১৮ বছরের পরে টাইফয়েডের প্রতিষেধক নিয়ে রাখা খুব জরুরি। বিশেষ করে যাঁদের বেশি ভ্রমণ করতে হয়, তাঁদের এই টিকা নেওয়া অতি প্রয়োজনীয়।

আরও

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

নিগূঢ় বার্তা

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

বিভিন্ন কারণে মুখে ব্রণ হতে পারে। আর ব্রণ একবার হলে ত্বকে দাগ ফেলে দেয়। এই দাগের জন্য অনেকে অস্বস্তিতে পড়েন। এক্ষেত্রে ত...

২০২৬-০৭-০৫ ২৩:৪৮

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

নিগূঢ় বার্তা

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

বর্ষার মেঘমুক্ত নীল আকাশ। আর পাহাড়ের রুক্ষ সৌন্দর্য। এ যেন আকাশ-কুসুম কল্পনা। বর্ষার টানা বৃষ্টিতে মানুষ যখন অতিষ্ঠ, তখ...

২০২৬-০৭-০৫ ০৯:১৪

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

নিগূঢ় বার্তা

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য যাত্রা শুরু করেছে নতুন প্রিমিয়াম হাউসবোট ‘মুন অব টাঙ্গুয়া’। রুপসী বাংলা ট্যুর...

২০২৬-০৭-০৩ ২১:১৩

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নিগূঢ় বার্তা

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নীল জলরাশির বুকে ধীরে ধীরে এগিয়ে চলেছে বিশাল আকৃতির একটি দ্বিতল কাঠের হাউজবোট। দূর থেকে দেখলে মনে হতে পারে ভারতের কেরালা...

২০২৬-০৭-০৩ ২১:১০

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

নিগূঢ় বার্তা

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

পবিত্র কাবা শরীফে নামাজ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে হাজরে আসওয়াদ বা কালো পাথর চুম্বনের জন্য তাড়াহুড়ো করে ছুটে না যাওয়ার আহ্...

২০২৬-০৭-০২ ১১:৫২

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

নিগূঢ় বার্তা

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে মানবদেহ থেকে প্রচুর ঘাম ঝরে। এই ঘাম বাষ্পীভূত হয়ে দেহকে শীতল রাখতে সাহায্য...

২০২৬-০৬-২৯ ১০:০০