বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

ব্রাজিল-মরক্কো মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে

ব্রাজিল-মরক্কো মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে

বিশ্বকাপ শুরু হয়েছে তবে বাংলাদেশে উন্মাদনার আঁচ পাওয়া যায়নি এখনো। ৫ ম্যাচ শেষে উত্তাপটা পাওয়া যাবে। ভোর ৪টায় শুরু হবে মূল বিশ্বকাপ। সবচেয়ে সফল দল ব্রাজিল মাঠে নামবে। সর্বোচ্চ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ শেষবারের সেমিফাইনালিস্ট মরক্কো।

চোখে ঘুম ঘুম ভাব থাকলেও তাই বোকাবাক্স থেকে চোখ সরানোর উপায় থাকবে না ব্রাজিলের ভক্ত-সমর্থকদের।

অবশ্য চোখ রাখবেন সেলেসাওদের চিরপ্রতিন্দ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকরাও। ব্রাজিলের হার দেখার জন্য মরক্কোকে সমর্থন দেবেন তারা। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে দুই পক্ষের কথার লড়াই বেশ জমেও উঠেছে।

এই লড়াইয়ের ফল মিলবে মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল-মরক্কোর ম্যাচ শেষ হতেই।

তাতে কারা জয়ের হাসি হাসবে তা সময়ই বলে দেবে। তবে তার আগে দুদলের মুখোমুখি দেখায় কে এগিয়ে সেটা জেনে নেওয়া যাক। পাল্লা ভারী ব্রাজিলেরই। এখন পর্যন্ত ৩ বার মুখোমুখি হয়েছে তারা।

পরিসংখ্যানে ২-১ ব্যবধানে এগিয়ে ব্রাজিল।

প্রথম দুই দেখায় মরক্কোকে হারায় সেলেসাওরা। ১৯৯৭ সালে প্রথম দেখায় প্রীতি ম্যাচটিতে ২-০ ব্যবধানের জয় পায় ব্রাজিল। ফিরতি বছর বিশ্বকাপে জয়ের ব্যবধান আরও বেশি, ৩-০। তবে সর্বশেষ দেখায় মরক্কোই পেয়েছে জয়। ২০২৩ সালের প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছে ‘আটলাস লায়নরা’।

আফ্রিকান দেশটির ফুটবলে উত্থানও সাম্প্রতিক সময়ে। পারফরম্যান্সে বেশ ধারাবাহিক তারা। তার প্রমাণ ফিফা র‌্যাংকিংয়ে। ৬ নম্বরে থাকা ব্রাজিলের পরের স্থানটি মরক্কোর। ছয়-সাতের লড়াইটা তাই নিঃসন্দেহে জমবে।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪