এ সময় সড়কের চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা, বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন তারা।
আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, ঈদের ছুটির পর বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়া তাদের জন্য হয়রানি। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। এদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তাদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং শ্রমিকদের দাবিগুলো নিয়েও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।