শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

বিশ্বকাপের আগে ব্রাজিলের জার্সি রহস্য উন্মোচন

বিশ্বকাপের আগে ব্রাজিলের জার্সি রহস্য উন্মোচন

বিশ্বকাপের আর বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের জার্সি নম্বর ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আর সেই তালিকার সবচেয়ে আলোচিত বিষয়—ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিতে আবারও দেখা যাবে নেইমার জুনিয়রকে।

বিশ্বকাপের আগে পানামা ও মিশরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। এর মধ্যেই কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনার একটি স্পষ্ট চিত্র ফুটে উঠেছে জার্সি নম্বর ঘোষণার মাধ্যমে।

এর আগে ভিনিসিয়ুস জুনিয়র জানিয়েছিলেন, বিশ্বকাপে তিনি ১০ নম্বর জার্সি নেইমারের জন্য ছেড়ে দিতে প্রস্তুত। শেষ পর্যন্ত নিজের সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। ফলে ব্রাজিলের সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্সিটি আবারও উঠেছে নেইমারের কাঁধে। ভিনিসিয়ুস খেলবেন তার পরিচিত ৭ নম্বর জার্সিতে।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো পেয়েছেন তার চেনা ৫ নম্বর জার্সি। গোলপোস্টের নিচে ১ নম্বর জার্সি থাকছে আলিসনের দখলে। আর ব্রাজিলের মূল স্ট্রাইকার হিসেবে ৯ নম্বর জার্সি পরবেন মাতেউস কুনিয়া।

বিশ্বকাপে বড় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে রাফিনিয়া ও তরুণ ফরোয়ার্ড এন্দ্রিকের কাছ থেকে। রাফিনিয়া পরবেন ১১ নম্বর জার্সি, আর এন্দ্রিকের গায়ে থাকবে ১৯ নম্বর।

২৬ সদস্যের স্কোয়াডে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল সাজিয়েছেন আনচেলত্তি। বিশ্বকাপ মিশনে ব্রাজিলের লক্ষ্য রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়, আর সেই অভিযানে জার্সি নম্বরের তালিকাও এখন সমর্থকদের আলোচনার কেন্দ্রবিন্দু।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪