বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ঐক্যের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ঐক্যের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে সব বিরোধী শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বাম, অতিবামসহ সব জাতীয় দল এবং সামাজিক সংগঠনকে নিয়ে একটি ঐক্যবদ্ধ মঞ্চ গঠনের প্রস্তাব দিয়েছেন।

শনিবার (৯ মে) কালীঘাটে নিজের বাসভবনে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঐক্যের ডাক দেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চারদিকে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি সব রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন ও এনজিওদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাম বা অতিবাম কিংবা যেকোনো জাতীয় দল—যেখানেই থাকুক না কেন, সবাইকে একসঙ্গে আসতে হবে। প্রয়োজনে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করারও আহ্বান জানান তিনি।

মমতার এই মন্তব্য এমন সময় এসেছে, যখন পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

তার বক্তব্যের প্রতিক্রিয়ায় সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙক্তি উদ্ধৃত করে মন্তব্য করেন—“জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো।”

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ২০৭টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে জয় পেয়েছে। বাম, কংগ্রেসসহ অন্যান্য দল সীমিত আসনে জয়লাভ করেছে।

ভোটের হিসাবে বিজেপি পেয়েছে ৪৫.৮৪ শতাংশ ভোট, আর তৃণমূল পেয়েছে ৪০.৮০ শতাংশ ভোট।

 

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫