বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

রাজনীতি

বিচার নিশ্চিত না হলে বিএনপি সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

বিচার নিশ্চিত না হলে বিএনপি সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

‘জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সব গুম-খুন এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুতই নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত না করা হলে বিএনপি সরকার কোনোভাবেই ৫ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না’ বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘নতুন সরকার গঠনের পর গত চার মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কোনো নতুন রায় দেখা যায়নি। কোনো নতুন তদন্ত প্রতিবেদনও এখন পর্যন্ত দাখিল হয়নি। এটি স্পষ্ট যে, যাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।’

‘সংস্কার বাস্তবতায়ন না করার কারণে বিএনপি আজ জনতার কাঠগড়ায় দাঁড়িয়েছে’ বলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘বিচার নিশ্চিত করতে না পারায় আইনমন্ত্রী স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন।’

আজ মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন ‘যোগ্য ও দায়িত্ববান’ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি জানান এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, এমন একজনকে দায়িত্ব দিতে হবে, যিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করবেন এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সব ব্যবস্থা নিশ্চিত করবেন।

নাহিদ বলেন, ‘গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিদায় নিয়েছে। আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের এখন সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির আহমদ আলী কাসেমী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রমুখ।

আরও

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

রাজনীতি

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার পর মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্না...

২০২৬-০৭-১২ ১৮:৩৯

ঘুষ দিয়ে শিক্ষক হলে শিক্ষার মান বাড়বে না: রিজভী

রাজনীতি

ঘুষ দিয়ে শিক্ষক হলে শিক্ষার মান বাড়বে না: রিজভী

ঘুষের বিনিময়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সংস্কৃতি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি বলে মন্তব্য করে...

২০২৬-০৭-১১ ২২:৪০

‘নাসীরুদ্দীন শিবির করতেন, তাকে আমরা সংগঠনে নিইনি’

রাজনীতি

‘নাসীরুদ্দীন শিবির করতেন, তাকে আমরা সংগঠনে নিইনি’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাস...

২০২৬-০৭-১০ ২২:৪০

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি;...

২০২৬-০৭-০৯ ২৩:১৭

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

রাজনীতি

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবি...

২০২৬-০৭-০৭ ১৩:১৯

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

রাজনীতি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচা...

২০২৬-০৭-০৩ ২৩:০৪