বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

নিগূঢ় বার্তা

বেড়েছে বজ্রপাত, নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

বেড়েছে বজ্রপাত, নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

বর্ষা মানেই বজ্রপাতের উঁকিঝুঁকি। প্রকৃতির জীবন নিয়ে খেলা। আর প্রতি বছর বিশ্বের নানা দেশে বজ্রপাত শত শত মানুষের প্রাণ কেড়ে নেয় এবং নিচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি এখন বিশ্বের অন্যতম বজ্রপাতপ্রবণ অঞ্চলের মধ্যে একটি। বিশেষ করে গ্রীষ্মের শুরু থেকে উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের তীব্রতা আশঙ্কাজনকভাবে বাড়ে। এরই মধ্যে রোববার (২৬ এপ্রিল) দেশের সাত জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৪ জন, যা সচেতনতার অভাব কতটা ভয়াবহ হতে পারে তা জানা গেছে।

সুতরাং বজ্রপাতের সময় নিরাপদ থাকতে দ্রুত কোনো পাকা দালান বা ছাউনিযুক্ত স্থানে আশ্রয় নিন। ঘরের ভেতরে থাকলে জানাল-দরজা বন্ধ রাখুন, বৈদ্যুতিক সরঞ্জাম ও পানির কল ব্যবহার থেকে বিরত থাকুন। বাইরে থাকলে উঁচু গাছ বা বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন এবং গাড়ির ভেতরে থাকলে জানালা বন্ধ রেখে অবস্থান করুন। কারণ বজ্রপাত হলে নিরাপদ থাকতে সচেতনতা দরকার। সেই সঙ্গে বর্ষার মৌসুমে স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করুন, যাতে আগে থেকেই প্রস্তুতি নেওয়া যায়। এ ছাড়া ঝড়প্রবণ এলাকায় থাকলে আগে থেকেই নিরাপদ আশ্রয় ও যোগাযোগের পরিকল্পনা তৈরি করে রাখা উচিত। মনে রাখতে হবে— বজ্রপাতে সতর্ক থাকাবস্থাই সবচেয়ে বড় সুরক্ষা।

বজ্রপাত অত্যন্ত শক্তিশালী ও প্রাণঘাতী প্রাকৃতিক একটি দুর্যোগ। এতে কেমল শুধু প্রাণহানি নয়, বজ্রাঘাতের কারণে পেশিতে তীব্র ব্যথা, হাড়ভাঙা, কানে কম শোনা, খিঁচুনি, শরীর পুড়ে যাওয়া, চোখে ছানি— এমনকি কার্ডিয়াক অ্যারেস্টের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা উচিত। কারণ বজ্রঝড় শুরু হলে দ্রুত শক্ত ও নিরাপদ ভবনের ভেতরে আশ্রয় নিন। সম্পূর্ণ বন্ধ গাড়িও নিরাপদ হতে পারে। খোলা জায়গা, ঝুপড়ি বা অস্থায়ী আশ্রয় এড়িয়ে চলতে হবে। ঘরের ভেতরে থাকলেও সতর্ক থাকা উচিত।

কারণ ঝড় চলাকালে জানালা ও দরজা থেকে দূরে থাকুন। বজ্রপাত সরাসরি ভবনে না পড়লেও বৈদ্যুতিক প্রভাবে ছড়িয়ে পড়তে পারে। আর বজ্রপাতের সময় সুইমিংপুল, নদী, হ্রদ বা যে কোনো জলাশয় থেকে দূরে থাকা উচিত। কারণ পানি বিদ্যুৎ পরিবাহিত করে। তাই এটি বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। ঝড়ের সময় বাইরে থাকলে কখনোই গাছের নিচে দাঁড়াবেন না। বজ্রপাত সাধারণত উঁচু গাছে পড়ে এবং সেখান থেকে বিদ্যুৎ মাটিতে প্রবাহিত হয়। এতে কাছাকাছি থাকা ব্যক্তিও তড়িতাহত হতে পারেন। বজ্রপাতের সময় খালি পায়ে থাকা ঝুঁকিপূর্ণ। রাবারের সোলযুক্ত জুতা বা স্যান্ডেল পরলে মাটির মাধ্যমে প্রবাহিত বিদ্যুতের প্রভাব থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায়।

এ ছাড়া ঝড়ের সময় তারযুক্ত ফোন, কম্পিউটার বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকুন। বজ্রপাতের কারণে বিদ্যুৎ প্রবাহে অতিরিক্ত চাপ পড়ে যন্ত্র নষ্ট বা শক লাগার ঝুঁকি থাকে। আর বেড়া, লোহার খুঁটি, ছাতা বা যে কোনো ধাতব বস্তু বিদ্যুৎ পরিবাহিত করতে পারে। তাই এসব থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। বজ্রধ্বনির অন্তত ৩০ মিনিট পর বাইরে বের হওয়া নিরাপদ। কারণ ঝড় কমে গেলেও বজ্রপাতের ঝুঁকি পুরোপুরি শেষ হয় না।

বজ্রপাতের ঝুঁকি ও নিরাপত্তা বিষয়ে শিশুদের শেখানো জরুরি। অনেক সময় দেখা যায়, শিশুরা অনেক বেশি ভয় পায়। তাই তাদের আগে থেকেই সচেতন করতে হবে, যাতে সংকটের সময় একা থাকলেও নিজেকে সুরক্ষিত রাখতে পারে।

আরও

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

নিগূঢ় বার্তা

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

বিভিন্ন কারণে মুখে ব্রণ হতে পারে। আর ব্রণ একবার হলে ত্বকে দাগ ফেলে দেয়। এই দাগের জন্য অনেকে অস্বস্তিতে পড়েন। এক্ষেত্রে ত...

২০২৬-০৭-০৫ ২৩:৪৮

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

নিগূঢ় বার্তা

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

বর্ষার মেঘমুক্ত নীল আকাশ। আর পাহাড়ের রুক্ষ সৌন্দর্য। এ যেন আকাশ-কুসুম কল্পনা। বর্ষার টানা বৃষ্টিতে মানুষ যখন অতিষ্ঠ, তখ...

২০২৬-০৭-০৫ ০৯:১৪

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

নিগূঢ় বার্তা

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য যাত্রা শুরু করেছে নতুন প্রিমিয়াম হাউসবোট ‘মুন অব টাঙ্গুয়া’। রুপসী বাংলা ট্যুর...

২০২৬-০৭-০৩ ২১:১৩

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নিগূঢ় বার্তা

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নীল জলরাশির বুকে ধীরে ধীরে এগিয়ে চলেছে বিশাল আকৃতির একটি দ্বিতল কাঠের হাউজবোট। দূর থেকে দেখলে মনে হতে পারে ভারতের কেরালা...

২০২৬-০৭-০৩ ২১:১০

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

নিগূঢ় বার্তা

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

পবিত্র কাবা শরীফে নামাজ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে হাজরে আসওয়াদ বা কালো পাথর চুম্বনের জন্য তাড়াহুড়ো করে ছুটে না যাওয়ার আহ্...

২০২৬-০৭-০২ ১১:৫২

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

নিগূঢ় বার্তা

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে মানবদেহ থেকে প্রচুর ঘাম ঝরে। এই ঘাম বাষ্পীভূত হয়ে দেহকে শীতল রাখতে সাহায্য...

২০২৬-০৬-২৯ ১০:০০