বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

বাস দুর্ঘটনায় কারো অবহেলা ছিল কিনা খতিয়ে দেখতে হবে : ইসলামী আন্দোলন

বাস দুর্ঘটনায় কারো অবহেলা ছিল কিনা খতিয়ে দেখতে হবে : ইসলামী আন্দোলন

দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ফলে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এতে কারো অবহেলা আছে কিনা খতিয়ে দেখার দাবিও জানান তিনি।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি বলেন, ঘটনার অভিঘাতে আমরা বাকরুদ্ধ ও স্তম্ভিত হয়েছি। এতোগুলো যাত্রী নিয়ে একটা বাস নদীতে ডুবে যাচ্ছে; এই দৃশ্যে আমরা শিউরে উঠেছি। বাসে থাকা যাত্রীদের পরিণতির ভাবনায় কঁম্পিত হয়েছি। 

এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন এই দোয়া করি। বেদানার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, একই সাথে এখানে কারো অবহেলা ছিল কিনা এবং পদ্ধতিগত সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখতে হবে। আমরা এই ধরনের দুর্ঘটনার কোন পুনরাবৃত্তি দেখতে চাই না।

এদিকে এই দুর্ঘটনায় বুধবার দিবাগত রাত পর্যন্ত মোট ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯