বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

অর্থনীতি

বাজেটে কর কমতে পারে যেসব পণ্যের

বাজেটে কর কমতে পারে যেসব পণ্যের

আসন্ন জাতীয় বাজেটে সাধারণ মানুষের জন্য একাধিক স্বস্তির বার্তা আসতে পারে। মূল্যস্ফীতির চাপ কমাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে কর ছাড়ের পাশাপাশি মোবাইল ফোন, প্রযুক্তিপণ্য, গৃহস্থালি ইলেকট্রনিকস, সৌরবিদ্যুৎ সরঞ্জাম এবং ইলেকট্রিক যানবাহন খাতে কর কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে এসব খাতে পণ্যের দাম কমার পাশাপাশি নতুন বিনিয়োগ ও বাজার সম্প্রসারণের সম্ভাবনাও তৈরি হবে।

আগামী অর্থবছরের জন্য আসছে বর্তমান সরকারের প্রথম বাজেট। বাজারে মূল্যস্ফীতির চাপ কমাতে চাল, ধান, গম, ভোজ্যতেলসহ প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের ওপর উৎসে কর কমানোর পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি এসব পণ্যের ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি প্রত্যাহারের প্রস্তাবও আসতে পারে।

এবারের বাজেটে গৃহস্থালি পণ্য ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকার, মাল্টি কুকার, প্রেসার কুকারের পাশাপাশি সমজাতীয় পণ্য ইলেকট্রিক কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, ওয়াটার পিউরিফায়ার ও ওয়াটার হিটার/গিজারসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যে দাম কমার সুখবর থাকতে পারে।

মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ওপর উৎসে কর কমানোর পাশাপাশি সিমের ওপর বিদ্যমান ৩০০ টাকার কর বাতিলের প্রস্তাব রয়েছে। ফলে নতুন সিম কেনা এবং মোবাইল ফোনের উৎপাদন ব্যয় কমতে পারে।

বিদ্যুৎ উৎপাদন ও সৌরবিদ্যুৎ খাতে কর ছাড় অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতেও কর অব্যাহতির সুবিধা বাড়ানো হতে পারে, যা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহ জোগাবে।

ইলেকট্রিক গাড়ি, বাস ও ট্রাক আমদানিতে উৎসে কর শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাব থাকায় পরিবেশ-বান্ধব যানবাহনের বাজারও সম্প্রসারিত হতে পারে।

প্রযুক্তিপণ্যে কর ছাড়

এ ছাড়া কম্পিউটার প্রিন্টার, মনিটর, ফ্ল্যাশ মেমোরি এবং অন্যান্য প্রযুক্তিপণ্য আমদানিতে আগাম কর কমানোর পরিকল্পনা রয়েছে। ফলে প্রযুক্তিপণ্যের দাম কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

এছাড়া স্বর্ণ ও স্বর্ণালংকারের ওপর উৎসে কর উল্লেখযোগ্য হারে কমানোর প্রস্তাব রয়েছে। এর ফলে স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এ বাজেট পাস হলে এটি হবে দেশের ৫৫তম এবং বর্তমান সরকারের চলতি মেয়াদের ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।

আরও

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

২০২৬-০৭-১০ ১৪:৪৪

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

২০২৬-০৭-১০ ০০:০৬

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

২০২৬-০৭-০৯ ১৪:১৫

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

২০২৬-০৭-০৮ ২৩:২০

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

২০২৬-০৭-০৭ ২৩:২৯