বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি : ট্রাম্প

আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি : ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে এখনই বিদায় নিতে পারি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধ শেষ করেই কেবল যুক্তরাষ্ট্র ফিরবে বলে জানিয়েছেন তিনি। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তার কাছে ‘অনেক বিকল্প’ রয়েছে।

তিনি বলেন, ‘‘আমরা এখনই চলে যেতে পারি এবং তাদের যা ছিল তা পুনর্গঠন করতে ১৫ বছর সময় লাগবে। আমরা এখনই চলে যেতে পারতাম। কিন্তু আমি এটি শেষ করতে চাই। ইরান...পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।’’

ট্রাম্প এবং অন্যান্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের বারবার দাবি সত্ত্বেও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার কথা অস্বীকার করে আসছে।

ইরানের বিশাল তেল সম্পদের দখল নেওয়ার বিষয়ে ট্রাম্প বলেছেন, ‘‘এটি দখল করার মতোই অবস্থায় আছে। এ বিষয়ে তাদের কিছুই করার নেই।’’

তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যবশত, আমেরিকার মানুষ চায় আমরা দেশে ফিরে আসি। এটি আমার ওপর নির্ভর করলে আমি তেল নিয়ে নিতাম। আমি তেল নিজের কাছে রাখতাম। আমি প্রচুর অর্থ উপার্জন করতাম।’’

• আবারও ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘ধ্বংস’ করে দিচ্ছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমি এটি করতে চাই না। কিন্তু আমরা দেশটিকে ধ্বংস করে দিচ্ছি।’’

তিনি বলেন, ‘‘তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না। তাদের কিছুই থাকবে না। আমি এর চেয়ে বেশি কিছু বলব না। কারণ এর চেয়েও খারাপ কিছু বিষয় রয়েছে।’’

আন্তর্জাতিক আইন অনুযায়ী, বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো যুদ্ধাপরাধ।

• বিক্ষোভের সময় ইরানিদের কাছে ‘প্রচুর অস্ত্র’ পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

মার্কিন এই প্রেসিডেন্ট আবারও জোর দিয়ে বলেছেন, গত ডিসেম্বর ও জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী গণবিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীদের সহায়তায় তার প্রশাসন ‘অস্ত্র পাঠিয়েছিল’। ট্রাম্প বলেন, ‘‘সেগুলো জনগণের কাছে যাওয়ার কথা ছিল; যাতে তারা পাল্টা লড়াই করতে পারে।’’

তিনি বলেন, অস্ত্রগুলো ‘একটি গোষ্ঠীর’ কাছে রয়ে গেছে। তবে তিনি সুনির্দিষ্টভাবে কোনও গোষ্ঠীর নাম উল্লেখ করেননি।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫