বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বিনোদন

আজ প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা

আজ প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে ভিন্ন ঘরানার দুটি নতুন সিনেমা ‘আতরবিবিলেন’ ও ‘মানুষটিকে দেখ’। এর মধ্যে ‘আতরবিবিলেন’ দেশের এক ডজন সিনেমা হলে মুক্তি পাচ্ছে এবং ‘মানুষটিকে দেখ’ প্রদর্শিত হচ্ছে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে। ‘আতরবিবি’ সিনেমায় উঠে এসেছে নারীর জীবনসংগ্রাম ও ‘মানুষটিকে দেখ’ সিনেমায় এসেছে প্রতিবন্ধী মানুষের অধিকারের গল্প।

মিজানুর রহমান পরিচালিত ‘আতরবিবিলেন’ সিনেমাটি আবর্তিত হয়েছে এক সাধারণ নারীর ‘আতরবিবি’ হয়ে ওঠার গল্প নিয়ে। পরিস্থিতির শিকার হয়ে ঢাকায় আসা এক নারীর অতিপ্রাকৃত ক্ষমতা এবং তাকে ঘিরে বস্তির রাজনীতির টানাপোড়েন এখানে ফুটে উঠেছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি। 

টাইমস মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমার দৃশ্যধারণ হয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া, গোয়ালন্দ ও ফরিদপুরের বিভিন্ন এলাকায়। এতে আরও অভিনয় করেছেন মোস্তফা প্রকাশ, রাশেদ মামুন অপুসহ একঝাঁক শিল্পী।

এদিকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গাজী রাকায়েত নিয়ে এসেছেন ‘মানুষটিকে দেখ’। সেরিব্রাল পালসিতে আক্রান্ত মানুষের জীবনযুদ্ধ এবং সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই এই সিনেমার মূল উপজীব্য।

এতে অভিনয় করেছেন রাশনা শারমিন কেমি, তাহমিদ আরেফিন হক, তারিক আনাম খান, মিলি বাশার, মামুনুর রশীদ, রহমত আলী, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, লারা লোটাস, কাজী নওশাবা, রাজীব সালেহীন। সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড-সিআরপির অর্থায়নে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন হুমায়ূন ফরিদ।

আরও

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বিনোদন

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পা...

২০২৬-০৭-১৩ ১২:৫১

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

বিনোদন

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

সময় যেন তার জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লে...

২০২৬-০৭-১১ ১২:২৭

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

বিনোদন

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

স্লেন কেলি আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইরিশ এই অভিনেত্রী...

২০২৬-০৭-০৬ ২৩:৪৫

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

বিনোদন

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

কত গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি? উত্তরটা নিজেও অবশ্য জানতেন না। তবে অনেকের মতে, সংখ্যাটা ১৫ হাজারের কম নয়! এর মধ্যে জনপ্রিয়...

২০২৬-০৭-০৬ ১২:১৬

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

বিনোদন

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ তে নরওয়ের কাছ...

২০২৬-০৭-০৬ ০৮:৫২