শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড গড়া হায়দরাবাদ ‘সর্বনিম্ন’ রানে অলআউট

আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড গড়া হায়দরাবাদ ‘সর্বনিম্ন’ রানে অলআউট

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের তালিকায় প্রথম চারটি ইনিংস–ই সানরাইজার্স হায়দরাবাদের দখলে। ২০২৪ আসর থেকে তারা কতটা আগ্রাসী দল গড়ছে তা পরিসংখ্যানে চোখ রাখলেই টের পাওয়া যায়। দুই বছর আগে হায়দরাবাদের করা ২৮৭ আইপিএলে এখনও সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। এবার নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ল ফ্র্যাঞ্চাইজিটি। মাত্র ৮৬ রানে অলআউট হয়ে তারা গুজরাট টাইটান্সের কাছে ৮২ রানে হেরেছে।

আহমেদাবাদে গতকাল (মঙ্গলবার) আগে ব্যাট করতে নেমে শুভমান গিলের গুজরাট ৫ উইকেটে ১৬৮ রান তোলে। সেই রান তাড়ায় হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইনআপ হুড়মুড় করে ভেঙে পড়ে। আট নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক প্যাট কামিন্সের ৯ বলে ১৯ রানের ক্যামিও–ই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। বোঝাই যাচ্ছে হেড-অভিষেক-ইশান-ক্লাসেনদের নিয়ে গড়া লাইনআপ এদিন পুরোপুরি পথ হারিয়েছে। 

এর আগে আইপিএলে হায়দরাবাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৯৬ রান। ২০১৯ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের রানতাড়ায় খেলতে গিয়ে তারা ওই বিপর্যয় দেখেছিল। সেটাই ছিল এতদিন ফ্র‌্যাঞ্চাইজিটির একমাত্র একশ’র নিচে গুটিয়ে যাওয়া ইনিংস। বর্তমান ব্যাটিং লাইনআপ নিয়েও এরচেয়ে কম রানে (৮৬) অলআউট হওয়ার বিষয়ে হয়তো কারও ভাবনাতেই ছিল না। নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার পাশাপাশি সর্বোচ্চ রানে (৮২) হারের রেকর্ডও গড়ল হায়দরাবাদ। এর আগে তাদের হারের সর্বোচ্চ ব্যবধান ছির ৮০ রান, ২০২৫ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এ ছাড়া গুজরাটও এদিন নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৮২ রানের ব্যবধানে জিতল।

হায়দরাবাদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৬৮ রান তোলার পর গুজরাট অধিনায়ক শুভমান গিল লক্ষ্যটা সহজ হবে না বলে জানিয়েছিলেন। তার মতে– আহমেদাবাদের এই পিচে রান করা কিছুটা কঠিন। এর আগে স্বাগতিক গুজরাটের শুরুটা ভালো হয়নি। ২৬ রানের মাথায় অধিনায়ক গিল (৫) এবং জস বাটলারের (৭) উইকেট হারায় তারা। ১৪ বলে ২২ রান করে আউট হয়েছেন নিশান্ত সিন্ধু। এরপর আরেক ওপেনার সাই সুদর্শন (৬১) এবং ওয়াশিংটন সুন্দর (৫০) ৬০ রানের জুটিতে গুজরাটকে ১৬৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন। হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট নেন প্রফুল হিঞ্জ ও সাকিব হুসেইন।

লক্ষ্য তাড়ায় নেমে হায়দরাবাদের অস্ট্রেলিয়ান তারকা ট্রাভিস হেড রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। পরের ওভারে ৬ রানে ফিরলেন অভিষেকও। এরপর নিয়মিত বিরতিতে তাদের পথ ধরতে থাকেন অন্য ব্যাটররা। আট নম্বরে নামা কামিন্সের করা ১৯ রান সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। মাত্র ১৪.৫ ওভারেই ৮৬ রানে গুটিয়ে গেছে হায়দরাবাদের ইনিংস। গুজরাটের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও জেসন হোল্ডার।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪