শনিবার, ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

আইপিএলে দিল্লির হয়ে খেলবেন পাকিস্তানি বংশোদ্ভূত অলরাউন্ডার

আইপিএলে দিল্লির হয়ে খেলবেন পাকিস্তানি বংশোদ্ভূত অলরাউন্ডার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর দিকে অনেক পাকিস্তানি ক্রিকেটারই এই লিগে খেলেছেন। তবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ায় সর্বশেষ এক দশকেরও বেশি সময় ধরে আইপিএলে খেলতে পারেন না পাকিস্তানিরা। এমনকি ভারতের অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা দিতে দেরি করেছিল ভারত। পাকিস্তানিদের প্রতি ভারতের এত অনীহা থাকা সত্ত্বেও এবার আইপিএলে দল পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এক ক্রিকেটার।

পাকিস্তানি বংশোদ্ভুত ইংলিশ অলরাউন্ডার রেহান আহমেদকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। বেন ডাকেটের বদলি হিসেবে দিল্লিতে যোগ দিচ্ছেন এই অলরাউন্ডার। ৭৫ লাখ রুপিতে আইপিএলের বাকি মৌসুমে দিল্লির জার্সিতে খেলবেন তিনি।

আসর শুরুর আগে মিনি নিলাম থেকে দুই কোটি রুপিতে ডাকেটকে কিনেছিল দিল্লি। কিন্তু আইপিএল শুরু ঠিক আগ মুহুর্তে নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেন ইংলিশ এই ব্যাটার। আইপিএলের নিয়ম অনুযায়ী, শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় ডাকেট দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ডাকেট নাম প্রত্যাহারের পর তার বিকল্প হিসেবে কাউকে না নেয়ায় টুর্নামেন্টের মাঝপথে এসে সেই সুযোগ কাজে লাগিয়েছে দিল্লি। সর্বশেষ বিগ ব্যাশে দারুণ পারফর্ম করা রেহানের ওপর আস্থা রাখছে দলটি। এবারই প্রথমবার আইপিএলে খেলবেন এই তরুণ অলরাউন্ডার।

আইপিএলে প্রথমবার খেললেও ইতোমধ্যেই বেশ কয়েকটি ফ্যাঞ্চাইজি লিগে খেলেছেন রেহান। এর আগে টি-টোয়েন্টি ব্লাস্ট, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ এবং সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন। এখন পর্যন্ত তিনি মোট ৯৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৮.১৩ ইকোনমি রেটে ৮৫টি উইকেট নিয়েছেন। সাথে ১২৬ স্ট্রাইক রেটে ১০৭১ রানও আছে রেহানের ঝুলিতে।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪