বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বিনোদন

আইনি বিপাকে রচনা ব্যানার্জি

আইনি বিপাকে রচনা ব্যানার্জি

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার বড়সড় আইনি জটিলতায় পড়েছেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। আরজিকর কাণ্ডের এক পুরনো ইস্যুতে কলকাতার চারু মার্কেট থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় এক আইনজীবী রচনা ব্যানার্জির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগটি আনেন। ২০২৪ সালের আগস্ট মাসে আরজিকর হাসপাতালের সেই নৃশংস ঘটনার আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন রচনা ব্যানার্জি।


অভিযোগ উঠেছে, একজন সাংসদ হওয়া সত্ত্বেও সেই ভিডিওতে তিনি একাধিকবার নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম উচ্চারণ করেছিলেন, যা দেশটির প্রচলিত আইনানুযায়ী সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। ভিডিওটি সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরালও হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, দেড় বছর আগের ঘটনা নিয়ে এখন কেন থানা-পুলিশ? এই বিষয়ে অভিযোগকারী আইনজীবী জানিয়েছেন, অপরাধটি যখন ঘটেছিল, তখনই তিনি তৎকালীন পুলিশ কমিশনারের (সিপি) কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তৎকালীন সরকার ও প্রশাসনের পক্ষ থেকে তারকা সাংসদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও জানান, আজ ২০২৬ সালের জুন মাস চললেও এখনো সেই ভিডিওটি ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তাই রাজ্যে ক্ষমতার পালাবদলের পর, এবার চারু মার্কেট থানায় পুনরায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

আরও

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বিনোদন

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পা...

২০২৬-০৭-১৩ ১২:৫১

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

বিনোদন

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

সময় যেন তার জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লে...

২০২৬-০৭-১১ ১২:২৭

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

বিনোদন

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

স্লেন কেলি আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইরিশ এই অভিনেত্রী...

২০২৬-০৭-০৬ ২৩:৪৫

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

বিনোদন

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

কত গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি? উত্তরটা নিজেও অবশ্য জানতেন না। তবে অনেকের মতে, সংখ্যাটা ১৫ হাজারের কম নয়! এর মধ্যে জনপ্রিয়...

২০২৬-০৭-০৬ ১২:১৬

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

বিনোদন

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ তে নরওয়ের কাছ...

২০২৬-০৭-০৬ ০৮:৫২