শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

রাজনীতি

আদালতের নির্দেশ না এলে এমপি হচ্ছেন নুসরাত তাবাসসুম

আদালতের নির্দেশ না এলে এমপি হচ্ছেন নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৪ মে) এই গেজেট প্রকাশের আগে সন্ধ্যা পর্যন্ত সময় নিয়েছে কমিশন। এই নির্ধারিত সময়ের মধ্যে একই জোট ও দলের অন্য প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে আদালত থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য বা আদেশ আসে কি না, তা পর্যবেক্ষণ করবে ইসি। যদি সন্ধ্যার মধ্যে নতুন কোনো তথ্য না আসে, তবে নুসরাত তাবাসসুমের নামেই গেজেট প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। নির্বাচন কমিশনার বলেন, ‘মনিরা শারমিনের চিঠিতে আইনি কোনো ভিত্তি বা কজ লিস্টের উল্লেখ না থাকায় শুধু চিঠির ওপর ভিত্তি করে গেজেট আটকে রাখা সম্ভব নয়।’

তিনি জানান, মনিরা শারমিন তার চিঠিতে শুনানির সুনির্দিষ্ট কোনো সময় বা তারিখ উল্লেখ করেননি। একটি গেজেট প্রকাশের প্রক্রিয়া অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখা যায় না বলেই কমিশন আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছে।

এর পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গেজেট প্রকাশের পর যদি আদালত থেকে মনিরা শারমিনের পক্ষে কোনো আদেশ আসে, তবে কমিশনের অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যদি তিনি আদালত থেকে কোনো আদেশ আনতে পারেন, তবে কমিশন অবশ্যই তা বিবেচনা করবে। আদালতের আদেশের পর কমিশন কোনো আপিল করবে না, বরং সেই আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। তবে বাস্তবতা হলো, গতকাল কিংবা আজ এখন পর্যন্ত তিনি কোনো আদেশ দাখিল করতে পারেননি।

তাই সন্ধ্যার মধ্যে আদালত থেকে নতুন কোনো নির্দেশনা না পৌঁছালে নুসরাত তাবাসসুমের নামেই সংরক্ষিত আসনের সদস্য হিসেবে গেজেট বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন।

আরও

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

রাজনীতি

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার পর মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্না...

২০২৬-০৭-১২ ১৮:৩৯

ঘুষ দিয়ে শিক্ষক হলে শিক্ষার মান বাড়বে না: রিজভী

রাজনীতি

ঘুষ দিয়ে শিক্ষক হলে শিক্ষার মান বাড়বে না: রিজভী

ঘুষের বিনিময়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সংস্কৃতি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি বলে মন্তব্য করে...

২০২৬-০৭-১১ ২২:৪০

‘নাসীরুদ্দীন শিবির করতেন, তাকে আমরা সংগঠনে নিইনি’

রাজনীতি

‘নাসীরুদ্দীন শিবির করতেন, তাকে আমরা সংগঠনে নিইনি’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাস...

২০২৬-০৭-১০ ২২:৪০

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি;...

২০২৬-০৭-০৯ ২৩:১৭

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

রাজনীতি

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবি...

২০২৬-০৭-০৭ ১৩:১৯

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

রাজনীতি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচা...

২০২৬-০৭-০৩ ২৩:০৪